০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

আজ ৮ হলে মুক্তি পাচ্ছে ‘মায়া : দ্য লস্ট মাদার’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
  • 141

আজ ৮ হলে মুক্তি পাচ্ছে মাসুদ পথিক পরিচালিত ‘মায়া : দ্য লস্ট মাদার’। এ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় বলাকা সিনেওয়ার্ল্ডে হতে যাচ্ছে মুভিটির প্রিমিয়ার শো।

এর আগে (১৫ ডিসেম্বর) মুভির গান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ‘মায়া : দ্য লস্ট মাদার’ বীরঙ্গনা ও যুদ্ধশিশুদের নিয়ে দেশে প্রথম মুভি। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া : দ্য লস্ট মাদার’ নির্মিত হয়েছে।

‘মায়া’ সিনেমাটিতে অভিনয় করেছেন-মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

মায়া : দ্য লস্ট মাদার যেসব সিনেমা হলে আজ থেকে চলবে-
যমুনা ব্লকবাস্টার, ঢাকা, শ্যামলী সিনেপ্লেক্স, ঢাকা, বলাকা সিনেওয়ার্ল্ড, ঢাকা, সিনেস্কোপ, নারায়ণগঞ্জ, বিজিপি সিনেমা হল, সিলেট, লিবার্টি, খুলনা, সোনিয়া, বগুড়া, সিলভার স্ক্রিন, চট্টগ্রাম।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা, কবি ও গীতিকার মাসুদ পথিক। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ‘মায়া : দ্য লস্ট মাদার’ তার পরিচালিত দ্বিতীয় সিনেমা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

আজ ৮ হলে মুক্তি পাচ্ছে ‘মায়া : দ্য লস্ট মাদার’

প্রকাশিত : ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯