০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঘুরে দাঁড়াতে প্রস্তুত হচ্ছেন মাহি

এ বছর বছর মাহিয়া মাহি অভিনীত ‘অন্ধকার জগৎ’ ও ‘অবতার’ নামে দুটি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো ব্যবসায়িক সফলতা না পেলেও নতুন বছরের পরিকল্পনা নিয়ে মাহি বলেন, নতুন বছরে ঘুরে দাঁড়াতে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। সস্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ওয়ালে একটি ছবি শেয়ার করে এসব তথ্য জানান।

মাহি বলেন, তিন মাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। নিজেকে প্রস্তুত করছি। কয়েক মাসে ওজন বেশি হওয়ার কারণে তা কমানোর চেষ্টা করছি। এদিকে মাহির ‘স্বপ্নবাজি’ মুভির কাজ আগামী মাসে শুরু হবে। এটি পরিচালনা করবেন রায়হান রাফি। মুভির গল্প ফ্যাশন দুনিয়াকে ঘিরে। মাহি এখানে অভিনয় করবেন একজন সুপারস্টারের চরিত্রে। এছাড়া মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার কাজও মাহি এরই মধ্যে শেষ করেছেন। এতে তার নায়ক সাইমন সাদিক। অভিনয়ের বাইরে নিজের ফ্যাশন হাউজ খুলেছেন মাহি। তবে সেটা আপাতত অনলাইনে সীমাবদ্ধ আছে। ভালো সাড়াও পাচ্ছেন বলে জানান তিনি। তাই এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি আপাতত ভার্চুয়ালি থাকলেও নতুন বছরে উত্তরার কোনো একটি লোকেশনে আউটলেট দেয়ার পরিকল্পনা করছেন।

মাহি অভিনীত ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘অগ্নি টু’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’, ‘মনে রেখো’, ‘পবিত্র ভালোবাসা’, ‘অন্ধকার জগৎ’, ‘অবতার’সহ বেশকিছু সিনেমা মুক্তি পায়। এর মধ্যে বেশিরভাগ সিনেমা ছিল দর্শকের ভালোলাগার তালিকায়। নতুন সিনেমা নিয়েও বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে মাহির। তবে নতুন বছরে নতুন কাজের বিষয়ে মাহির ভাষ্য, আমার কাছে মুভির গল্পটা বেশি গুরুত্বপূর্ণ। মনের মতো একটা প্রজেক্টে চুক্তিবদ্ধ হতে চাই। যেখানে নায়ক, গল্প, বাজেট, নির্মাতা, প্রোডাকশন হাউজ সবকিছু ঠিকঠাক থাকবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ লাখ ৬০ হাজার শিশু

ঘুরে দাঁড়াতে প্রস্তুত হচ্ছেন মাহি

প্রকাশিত : ০১:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯