০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রিমিয়ারে প্রশংসিত ‘মায়া : দ্য লস্ট মাদার’

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
  • 225

প্রিমিয়ারে প্রশংসিত হল মাসুদ পথিক পরিচালিত সিনেমা ‘মায়া : দ্য লস্ট মাদার’। শুক্রবার ৮ হলে মুক্তি পায় সিনেমাটি। এ উপলক্ষে বিকেল ৩টায় বলাকা সিনেওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয় মুভিটির প্রিমিয়ার শো। আর এই বিশেষ শো দেখে চলচ্চিত্র বোদ্ধারা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন।

প্রিমিয়ারে অতিথি হয়ে এসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। মুভিটি দেখে তিনি বলেন, বীরঙ্গনা ও যুদ্ধশিশুদের নিয়ে একটা বড় চ্যালেঞ্জ সেই কাজটি মাসুদ এতো গুছানো ভাবে দেখিয়েছে সত্যিই আমি এমন বাস্তবতা দেখে বাকরুদ্ধ হয়েগিয়েছি। আমাদের দেশ, দেশের মুক্তি যুদ্ধকে সিনেমায় এভাবে তুলে আনলে নতুন প্রজন্ম জানবে, উপলব্দি করবে।’

‘মায়া : দ্য লস্ট মাদার’ সিনমায় মায়া বানু চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। তার প্রানবন্ত অভিনয় দর্শককে কাঁদিয়েছে ভাবিয়েছে। ছবিতে প্রাণ রায়য়ের দক্ষ অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। সিনেমার গান, লোকেশন ও নান্দনিক নির্মাণ দর্শকদের মোহিত করেছে। ক্যারেক্টার হিসেবে কুকুর আর কচ্ছপের পারফরমেন্সও সবার মনে থাকবে।

‘মায়া : দ্য লস্ট মাদার’ বীরঙ্গনা ও যুদ্ধশিশুদের নিয়ে দেশে প্রথম মুভি। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া : দ্য লস্ট মাদার’ নির্মিত হয়েছে।

‘মায়া’ সিনেমাটিতে অভিনয় করেছেন-মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

মায়া : দ্য লস্ট মাদার চলছে- যমুনা ব্লকবাস্টার, ঢাকা, শ্যামলী সিনেপ্লেক্স, ঢাকা, বলাকা সিনেওয়ার্ল্ড, ঢাকা, সিনেস্কোপ, নারায়ণগঞ্জ, বিজিপি সিনেমা হল, সিলেট, লিবার্টি, খুলনা, সোনিয়া, বগুড়া, সিলভার স্ক্রিন, চট্টগ্রাম।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা, কবি ও গীতিকার মাসুদ পথিক। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ‘মায়া : দ্য লস্ট মাদার’ তার পরিচালিত দ্বিতীয় সিনেমা।

বিজনেস বাংলাদেশ/বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ লাখ ৬০ হাজার শিশু

প্রিমিয়ারে প্রশংসিত ‘মায়া : দ্য লস্ট মাদার’

প্রকাশিত : ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯