১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যে গ্রামে শুটিং সে গ্রামেই প্রিমিয়ার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
  • 109

সিনেপ্লেক্স বা প্রেক্ষাগৃহে সিনেমার প্রিমিয়ার হওয়ার খবর এসেছে এতদিন। ফ্ল্যাশ লাইটের ঝলকানি, রেড কার্পেট, বিনোদন দুনিয়ার তারকায় ভরপুর থাকে সেই প্রিমিয়ারে। পরিচালক নিয়ামুল মুক্তা সে পথে হাটলেন না। শুক্রবার রাতে তার নির্মিত ‘কাঠবিড়ালী’ ছবিটির প্রিমিয়ার হলো একেবারে অজপারাগাঁয়ে।

শুক্রবার রাত ৮টায় পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে পরিচালকের বাড়ির পাশেই এক মাঠে প্রিমিয়ার হলো ছবিটির। যাতে এই গ্রামের শত শত মানুষের উপস্থিতি দেখা গেলো। প্রিমিয়ারের আগে পরিচালকের জানালেন, ছবিটি নির্মাণের পেছনে এই গ্রামের মানুষের অনেক অবদান আছে। পুরো ছবিটির শুটিং হয়েছে এই গ্রামে। তারা সর্বাত্মক সহযোগিতা করেছে। তাই সবার আগে ছবিটি আমি গ্রামের মানুষদের দেখার সুযোগ করে দিয়েছি।

প্রিমিয়ারে ঢাকা থেকে ছুটে গেছেন ছবির মূলচরিত্রে অভিনয় করা নায়িকা অর্চিতা স্পর্শিয়া। প্রিমিয়ার শুরুর আগে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত হলেন তিনি। নিজে এই গ্রামের একজন হয়ে মিশে গেলেন অন্য সবার সঙ্গে।

স্পর্শিয়া বলেন, পুরো ছবির শুটিং গ্রামে করেছি। তাই এই গ্রামের মানুষদের সঙ্গে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে। সবাই এখন আমার পরিচিত। তাদের ভালোবাসার টানেই ঢাকা থেকে ছুটে এসেছি। এখানে সবার ভালোবাসায় মুগ্ধ।

কাঠবিড়ালীর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ভাংগুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, মন্ডতোষ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, পরিচালক নিয়ামুল মুক্তার বাবা আব্দুল হামিদ মাষ্টার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখিসহ অনেকে।

আগামী ২৭ জানুয়ারি মুক্তি পাবে মানবিক সম্পর্কের চড়াই-উৎরাইয়ের গল্প নিয়ে নির্মিত কাঠবিড়ালী। এ ছবির কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমানসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে চিলেকোঠা ফিল্মস ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

যে গ্রামে শুটিং সে গ্রামেই প্রিমিয়ার

প্রকাশিত : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯