০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

‘পোশাক দেখে বলতে পারবেন, এরা কারা’

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারত যখন উত্তাল, তখন নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘পোশাক দেখেই বোঝা যাচ্ছে কারা আন্দোলনে মদদ দিচ্ছে।’ মোদির ঐ মন্তব্য পুরো ভারতে আলোড়ন তোলে। তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেকে বলছেন, বিভেদের রাজনীতি করছেন মোদি। তিনি ধর্মীয় ঐক্যে আঘাত হানতে চাইছেন।

এমন অবস্থায় কেরালার পাথানামথিত্তা জেলার কোজেনচেরির একটি গির্জায় একদল তরুণ-তরুণী সাম্যের বার্তা দিলেন। টুপি-পাঞ্জাবি ও হিজাব পরে ক্যারল (খ্রিষ্টানদের আনন্দ সঙ্গীত) গাইলেন। আর জানান দিলেন, তারা মুসলিমদের সঙ্গে আছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনের মধ্যে মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়াতে বড়দিনে ঐ গির্জায় ছেলেরা টুপি ও মেয়েরা হিজাব পরে ক্যারল গেয়েছেন।

এ ঘটনার পর শনিবার কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর নিজের টুইটারে ঐ ভিডিও পোস্ট করে লিখেন, ‘এবার পোশাক দেখে বলতে পারবেন, এরা কারা !’

সেই টুইটের নীচে পাল্টা মন্তব্য করেছেন জিজয় ম্যাট নামের এক যুবক। তিনি লিখেছেন, ‘হ্যাঁ, এটাই আমাদের ভারত। কেউ আমাদের ধর্মীয় ঐক্যে আঘাত হানতে পারবে না।’

২৫ ডিসেম্বর কোজেনচেরির সেন্ট থমাস মার্থমা গির্জার এই ক্যারল গানের দৃশ্যটা সম্প্রচার করা হয়েছিল। সেদিন ছেলেরা টুপি, আর মেয়েরা হিজাব পরে মুসলিম এক লোকগীতির সুরে ক্যারলটি গেয়েছেন বলে দাবি ঐ গির্জার কর্তৃপক্ষের।

চলতি মাসের ১১ তারিখ আইনে পরিণত হওয়া সংশোধিত নাগরিকত্ব বিলের বিরোধিতায় পথে নামে মানুষ। এ আন্দোলনে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। হাজারের বেশি আন্দোলনকারীকে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ আটক করেছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

‘পোশাক দেখে বলতে পারবেন, এরা কারা’

প্রকাশিত : ০৮:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯