১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

‘অভিনয় পেশা, ধর্ম পালন আমার দায়িত্ব’

নন্দিত অভিনেত্রী পূর্ণিমা বলেছেন ‘অভিনয় আমার পেশা আর ধর্ম পালন করা আমার দায়িত্ব’ । সোমবার (৩০ ডিসেম্বর) মক্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন জনপ্রিয় এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করে পূর্ণিমা নিজেই এক কথা জানিয়েছেন।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘অনেক আগে থেকেই ইচ্ছে ছিলো পবিত্রভূমি মক্কা-মদীনায় যাবো, ওমরাহ হজ পালন করবো। অবশেষে আল্লাহ রহমত করলেন, ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। আগামীকাল সোমবার ঢাকা ছাড়বো। ৯ দিনের জন্য হবে এই সফর। সবার কাছে দোয়া চাই আমি।’

পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা রয়েছে নির্মাণাধীন। হজ থেকে ফিরে আর অভিনয় করবেন না পূর্ণিমা এমন প্রশ্নে জনপ্রিয় এই নায়িকা বলেন, ‘ অভিনয় আমার পেশা। ধর্ম পালন করাটা আমার দায়িত্ব। অভিনয় এখনি ছাড়বো না।’

খ্যাতিমান নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ১৯৯৭ সালে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর রিয়াজ, রুবেল, মান্না, আমিন খান, ফেরদৌস, শাকিব খানদের মতো ইন্ডাস্ট্রির সেরা সব নায়কদের বিপরীতে কাজ করে সফল হয়েছেন।

পূর্ণিমা উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘জামাই শ্বশুর’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘যোদ্ধা’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘শাস্তি’, ‘শোভা’ ইত্যাদি। ২০১০ সালে ‘ওরা আমাকে ভাল হতে দিল না‘ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি সেরা অভিনেত্রী হিসেবে।

বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি ছবিতে কাজ করছেন পূর্ণিমা। তারমধ্যে ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার নায়ক ফেরদৌস এবং ‘জ্যাম’ ছবিতে তার নায়ক আরিফিন শুভ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

‘অভিনয় পেশা, ধর্ম পালন আমার দায়িত্ব’

প্রকাশিত : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯