০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

এফডিসিতে চলছে ফিল্ম ক্লাবের নির্বাচন

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৪:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
  • 147

আনন্দ-উদ্দীপনার মধ্যেদিয়ে চলছে বাংলাদেশ ফিল্ম ক্লাবের ভোট গ্রহন। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এফডিসির প্রযোজক-পরিবেশক সমিতির সভাকক্ষে এই ভোট গ্রহন চলছে। ভোট গ্রহন উপলক্ষে পোস্টার, ব্যনার আর ফেস্টুনে ভরেগেছে পুরো এফডিসি। ভোটাররা আনন্দ-আর উদ্দীপনার মধ্যেদিয়ে নির্ভিগ্নে তাদের ভোট প্রয়োগ করছে।

তবে সরেজমিনে দেখাগেছে ভোটারদের নিয়ে টানা টানি, ও কানে কানে কথা বলতে। ভোট দিতে আসা রেজাউল করিম নামে ফিল্ম ক্লাবের একজন সদস্য বলেন, ‌সুন্দর পরিবেশে ভোট দিলাম। ভোট দিতে দিয়ে কোন রকম বড় ঝামেলা হয়নি। কেন্দ্রে ঢুকতে টানা-টানি কিছুটা হয়েছে যার কোন প্রযোজন ছিল না। তবে পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পেরেছি।

এদিকে ভোটক্রেন্দ্রে জনে জনে ভোট চাইতে দেখা গেছে নায়ক ওমর সানী, চিত্রনায়িকা রত্না ও পপিকে। তারা প্রার্থী হয়েছেন কার্যনির্বাহী সদস্য হিসেবে। দুপুর থেকে লাইনে দাড়িয়ে ভোটারদের কাছে ভোট চাইছিলেন জনপ্রিয় এই তারকারা।

ভোট নিয়ে ওমর সানী বলেন, সুন্দর পরিবেশে ভোট গ্রহন চলছে, ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জয়ের ব্যপারে জানতে চাইলে ওমর সানী বলেন, এবারই প্রথম ফিল্ম ক্লাবের নির্বাচনে প্রার্থী হয়েছি, ব্ঝেু উঠতে পারছি না এখনো, তবে জয়ে ব্যাপারে আশাবাদী।

পপি ও রত্না বলেছেন প্রায় একই কথা। পপি বলেন, সুন্দর ভোট হচ্ছে আশা করি পাশ করবো। রত্নাও হাসি দিয়ে জয়ের সম্মতি বুঝিয়ে দিলেন।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আজকের নির্বাচনে লড়াই হবে নায়ক ও প্রযোজকের মধ্যে। এবার সভাপতি পদে লড়ছেন চলচ্চিত্র প্রযোজক আতিকুর রহমান লিটন ও নায়ক অমিত হাসান।

কার্যনির্বাহী সদস্য পদে রশিদুল আমিন হলি, রবিন খান, আবদুল্লাহ জেয়াদ, ওমর সানী, পপি, রত্না কবিরসহ ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন মেহেদী হাসান সিদ্দিকী মনির।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

এফডিসিতে চলছে ফিল্ম ক্লাবের নির্বাচন

প্রকাশিত : ০৪:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯