সায়মন তারিক পরিচালিত নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘সিগন্যাল’। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী তানিন সুবহা ও সুপার হিরো আসিফ ইমরোজ। সোমবার (৩০ ডিসেম্বর) এফডিসির জহির রায়হার কালার ল্যাবে সিনেমাটির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। এসময় অতিথি ও মিডিয়ার সঙ্গে এই জুটিকে পরিচয় করিয়ে দেন পরিচালক সায়মন তারিক।
মহরতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযোজক সমিতিরি সভাপতি খুরশিদ আলম খশরু, পরিচালক সোহানুর রহমান, বদিউল আলম খোকন, সিনেমার অভিনয় শিল্পী তারিক আনাম খান, বড়দা মিঠু, মনিরা মিঠু , রোজ ও তানিন সুবহাসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীগণ।
সিনেমা নিয়ে তানিন সুবহা বলেন, ‘অ্যাকশন সিনেমা ‘সিগন্যাল’। গল্পটি ডিফরেন্ট। কয়েকজন জাতশিল্পী যেমন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠুর মতো শিল্পী আমাদের কো আটিষ্ট আমাদের সঙ্গে কাজ করছে। নিশ্চয় নতুন অভিজ্ঞতা হবে। তাছাড়া সায়মন ভাই পরিক্ষীত পরিচালক। আশাকরি একটা ভাল কিছু হতে যাচ্ছে।
সিনেমার নায়ক রোজ বলেন, গল্পটি আধুনীক, অভিনয়ের জায়গা আছে। আমাকে তুলেধরার জন্য গল্পে যথেষ্ট রশদ আছে। সবার সহযোগিতায় নিজেকে তুলে ধরতে পারবো। নির্মাতা জানিয়েছেন, নতুন বছরের ফেব্রুয়ারিতে শুটিং এর কাজ শুরু হবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























