০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মনোনয়নপত্র জমা দিলেন আতিকুল-তাপস

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুরে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে এই মনোনয়নপত্র জমা দেন আতিকুর আর দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে দলীয় সমর্থকদের নিয়ে এ মনোনয়নপত্র জমা দেন তাপস।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছিলেন আতিকুল ইসলাম, প্রার্থিতাও পেয়েছেন। এ জন্য ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নিতে বিধি অনুযায়ী গতকাল সোমবার মেয়র পদ ছেড়েছেন তিনি।

আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনে গত বছর বিজয়ী হন ব্যবসায়ী নেতা আতিকুল। গতবারের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

মনোনয়নপত্র জমা দিলেন আতিকুল-তাপস

প্রকাশিত : ০১:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯