ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় বিদ্রোহী গোষ্ঠী এডিএফ’র হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বেনির প্রশাসক দোনাত কিবওয়ানা এএফপি বার্তা সংস্থাকে জানিয়েছেন, সোমবার রাতে বেনির প্রধান প্রশাসনিক শহর ওচা থেকে ১ কিলোমিটার (১০ মাইল) পশ্চিমে অ্যাপেটিনা সানায় এডিএফ বিদ্রোহীরা ওই হামলা চালায়। এছাড়া বিদ্রোহীরা হতাহতদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলেও জানা গেছে।
পুলিশ এবং স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী উগান্ডায় এডিএফ বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। হামলা চালিয়ে বেসামরিকদের হত্যা করেছে এডিএফের যোদ্ধারা।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে কারণ রাতভর সেখানে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখনো অনেকের হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
দোনাত কিবওয়ানা বলেন, স্থানীয় বাসিন্দারা তাদের জানিয়েছেন যে বিদ্রোহীরা গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এমনকি যেসব নারী ও শিশু তাদের সামনে পড়েছে তাদের ওপরও হামলা চালানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহেই অ্যাপেতিনা-সানা এলাকায় স্থানীয়দের ওপর চড়াও হয় বিদ্রোহীরা। এলোপাতাড়ি গোলাগুলি, অগ্নিসংযোগ আর সহিংসতার কারণে এখনো অনেকে নিখোঁজ রয়েছে। দীর্ঘ হতে পারে নিহতের তালিকা এমন শঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রাণভয়ে বাস্তুচ্যুত হয়েছেন কয়েকশ’ মানুষ। তারা আশ্রয় নিয়েছেন প্রতিবেশী শহরগুলোর গির্জা ও স্কুলে।
উগান্ডাভিত্তিক বিদ্রোহী সংগঠন- এডিএফ নিজ দেশের পাশাপাশি দখলদারিত্ব চালায় কঙ্গোতেও। গত ৩০ অক্টোবর বিদ্রোহী নির্মূলে যৌথ সেনা অভিযান শুরু হলে এখন পর্যন্ত দুইশ’র বেশি মানুষকে হত্যা করেছে সংগঠনটি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























