১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

গুঞ্জন উসকে দিলেন ফারিয়া!‍

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • 139

আরজে হয়ে ক্যারিয়ার শুরু, মাঝে উপস্থাপিকা আর থিতু হয়েছেন চলচ্চিত্রে। বলছি বর্তমান সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার কথা। তার প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি সেই গুঞ্জনকে আরো উসকে দিয়েছেন ফারিয়া। গেল ২৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ মানুষের সঙ্গে ছবি তুলে জন্মদিনের শুভেচ্ছা জানান ফারিয়া।

ওই পোস্টে ফারিয়া বলেন, সব দিক থেকেই তুমি আমার কাছে যতটা স্পেশাল, তোমার জন্মদিন ততটাই স্পেশাল হোক। বিশেষ মানুষটির প্রসঙ্গে ফারিয়া জানান, তিনি শুধুই একজন বন্ধু। যার সঙ্গে তার ছয় বছর ধরে বন্ধুত্বের সম্পর্ক। তিনি করপোরেট জব করেন। এর বেশি কিছু জানানোর সময় হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

চলতি বছরের জুলাই মাসে গণমাধ্যমকে ফারিয়া জানিয়েছিলেন ছয় বছর ধরে একজনের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই ব্যক্তি বিনোদন জগতের কেউ নন। আবার অনেকেই বলছেন, গোপনে বিয়ের কাজটি শেষ করেছেন ফারিয়া। হয়তো নতুন বছরই বিশেষ বন্ধুকে নিয়েই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

নুসরাত ফারিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘অপারেশন সুন্দরবন’ ও ‘ঢাকা ২০৪০’ নামের দুই ছবির কাজ নিয়ে। দুটি ছবিই নির্মাণ করছেন দীপংকর দীপন। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি। এতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান স্কালোনি

গুঞ্জন উসকে দিলেন ফারিয়া!‍

প্রকাশিত : ০১:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯