০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

তারকাদের নতুন দিনের প্রত্যাশা

নতুন বছর বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসুক। ঝরাপাতার মতো পুরাতন বছর শেষে নতুন বছর সবুজ পাতার মতো অঙ্কুরিত হোক আমাদের জীবন ও সমাজে। প্রতিটি মানুষের জীবনে আশা জাগানিয়া কিরণ দ্যুতিই ছড়িয়ে যাক। নতুন বছর ঘিরে সবার এম অনেক প্রত্যাশা থাকে। শোবিজের নানা অঙ্গনের কয়েকজন তারকার নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়েছেন। তাদের সেই প্রত্যাশার কথাই তুলে ধরা হলো এবারের আয়োজনে।

আসিফ আকবর

গেল বছর দেশের সংগীতের জন্য অনেকটা ভালোই ছিল। ইন্ডাস্ট্রিতে বেশকিছু নতুন শিল্পীর আবির্ভাব হয়েছে। ভালো কাজ করেছে তারা। এছাড়া অডিও ইন্ডাস্ট্রিতে কয়েকটি নতুন প্রযোজনা প্রতিষ্ঠান তাদের আশা জাগানিয়া বার্তা দিয়েছে। আমিও নিজেও চেষ্টা করেছি আমার দর্শক-শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে। আমার বিশ্বাস নতুন বছরেরও সংগীতের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সবাই মিলেমিশে কাজ করলে নতুন বছরে বাংলা গান আরো অনেকদূর এগিয়ে যাবে।

পপি
নতুন আলোর অপেক্ষায়। পুরোনো তিক্ততা ভুলে জীবন হোক রঙিন। প্রতিটি মানুষ হয়ে উঠুক সুখ-সমৃদ্ধিময়। আমার ভক্ত, সহকর্মী, সব সিনেমাপ্রেমীকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে চলচ্চিত্রের সুদিন ফিরে আসুক। নতুন করে ঘুরে দাঁড়াক আমাদের সিনেমা। আবারও শুটিংয়ে মুখরিত হোক আমাদের চিরচেনা এফডিসি।

শাকিব খান
হাসি আর আনন্দে সবার নতুন বছর কাটুক- এটাই প্রত্যাশা। সবার আনন্দময় সময়ে আমিও পাশে থাকতে চাই। স্বপ্ন দেখি, ২০২০ সালটি হবে চলচ্চিত্রের একটি বছর। আমার কাছে ভক্তদের প্রত্যাশা অনেক। আশা করছি নতুন বছরে সে প্রত্যাশা পূরণ করতে পারবো।

চঞ্চল চৌধুরী
প্রত্যাশার সবটুকুই নাটক আর সিনেমা নিয়ে। এই অঙ্গনের যে ক্রান্তিকাল আমরা পার করছি, আশা করি সামনের বছরগুলোতে তা কেটে যাবে। যোগ্য মানুষ, সততার সঙ্গে কাজ করে নাটক-সিনেমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। নতুন বছরের প্রত্যাশা এটুকুই। সামনের বছর আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে, সেটা নিয়েও ভালো কিছু প্রত্যাশা করি।

বিদ্যা সিনহা মিম
চলচ্চিত্রে সুদিন ফিরে আসুক। দর্শককে হলমুখী করতে গল্পনির্ভর সিনেমা তৈরি হোক, নতুন বছরে এটি আমার চাওয়া। আর বছরটি যাতে সুখ-শান্তিতে পরিবারের সঙ্গেই কাটাতে পারি; সেজন্য সবার আশীর্বাদ চাই।

আরেফিন শুভ
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এ বছরের মার্চে আমার ‘মিশন এক্সট্রিম’ ছবিটি মুক্তির কথা রয়েছে। ছবিটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। শিল্পী হিসেবে সব সময় দায়িত্ব নিয়ে ভালো কাজ করার চেষ্টা করছি। এই চলচ্চিত্র শিল্প ও ভক্তদের জন্যই আমার সব পরিশ্রম। নতুন বছরে এ চেষ্টা অব্যাহত থাকবে।

তাহসান খান
নতুন বছর নিজের ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’কে সময় দেব। ২০২০ সালে ১২টি গান করবো। যার লেখা এবং সুর সব আমারই থাকবে। প্রতি মাসে একটা করে গান রিলিজ হবে। এখন পর্যন্ত এ পরিকল্পনা নিয়েই এগোচ্ছি। এ ছাড়া জানুয়ারিতে নতুন একটি সিনেমার কাজ শুরু করবো।

শাহনাজ খুশি
নতুন বছর সবাইকে সংযত এবং ধৈর্যশীল করুক। নিজের শূন্যতা এবং প্রয়োজনের পাশাপাশি অন্যের কথাও ভাবুক। একে অপরের প্রতি সম্মান রেখে কথা বলুক। অসম্মানীত কর্মকান্ড প্রতিনিয়ত হতাশ করছে আমাদের। যেগুলো কেটে যাক নতুন বছরে।

আবদুর নূর সজল
২০১৯ সালটা বেশ ভালো কেটেছে। নতুন বছরে প্রত্যাশা থাকবে এ বছরের চেয়েও যেন ভালো কাজ করতে পারি। এ বছর আমার নতুন সিনেমা ‘জ্বিন’ মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

তারকাদের নতুন দিনের প্রত্যাশা

প্রকাশিত : ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০