০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

আফগান চেকপয়েন্টে তালেবান হামলা, নিহত ৩৬

নতুন বছরের শুরুতেই তালেবান গোষ্ঠীর একাধিক ভয়াবহ হামলায় কেঁপে উঠলো আফগানিস্তান। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৬ জনই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিরা তালেবান যোদ্ধা। এসব হামলায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

বুধবার আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় তিন প্রদেশের বেশ কয়েকটি চেকপয়েন্টে চালানো তালেবান গেরিলাদের হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

কুন্দুজ প্রদেশের কাউন্সিল প্রধান মোহাম্মদ ইউসুফের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, বুধবার ভোররাতে প্রদেশের ডাশতি আচি জেলার পুলিশ চেকপয়েন্টে চালানো হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১০ সদস্য নিহত এবং আরো চারজন আহত হন।

বাল্খ প্রদেশের পুলিশ প্রধান আজমাল ফাইয়াজ জানান, বুধবার সকালে তালেবান গেরিলারা একটি চেকপয়েন্টে হামলা চালায়। এতে অন্তত নয় পুলিশ নিহত হয়। এখানে অবস্থারত বাকি চার পুলিশের অবস্থা এখনও জানা যায়নি।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ইতিমধ্যে বালখ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাতে আফগানিস্তানের তাকহার প্রদেশের দারকাদ জেলায় প্রথম হামলাটি চালায় তালেবানরা। এতে আফগান নিরাপত্তা বাহিনীর কমপক্ষে সাত সদস্য নিহত হয়। এ সময় দু পক্ষোর গুলি বিনিময়ে প্রাণ হারিয়েছে ১০ তালেবান যোদ্ধাও।

এসব হামলার পর চেকপয়েন্টের নিরাপত্তা রক্ষার জন্য সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে হামলা জোরদার করেছে তালেবান যোদ্ধারা। এর আগে গত সোমবার সকালে জাওয়াযজান প্রদেশে সরকারপন্থী মিলিশিয়া কম্পাউন্ডে চালানো তালেবান হামলায় প্রাণ হারিয়েছিল কমপক্ষে ১৪ সেনা।

এর আগে গত রোববার তাখার এলাকায় অবস্থিত মিলিশিয়া কম্পাউন্ডে একই রকম হামলা চালায় তালেবানরা। ওই হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১৭ সদস্য নিহত হয়েছিল।

এর মাত্র দু’দিন আগে গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে সেনা চেকপয়েন্টে হামলা চালিয়ে কমপক্ষে ১০ আফগান সেনাকে হত্যা করেছিলো তালেবানরা।

সাম্প্রতিক হামলাগুলোতে দেখা যায়, গত ১৮ বছর ধরে মার্কিন ও আফগান বাহিনীর বিরুদ্ধে পরিচালিত লড়াইয়ে এবারই নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে তালেবানরা।

যদিও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে অবস্থানরত তালেবান নেতারা একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন দূতদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তালেবানদের সঙ্গে যে কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর আগে এই চরমপন্থী গোষ্ঠীকে অস্ত্রবিরতিতে যাওয়ার শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন।

কিন্তু তালেবানদের অস্ত্রবিরতি শুরু করার কোনো চেষ্টা চোখে পড়ছে না। ফলে তালেবান যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে মার্কিন যুদ্ধবিমানগুলো। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে আফগান নিরাপত্তা বাহিনীও।

এ সম্পর্কে আল জাজিরা জানায়, গত দুদিনের (সোম-মঙ্গল) আফগান সেনা অভিযানে কমপক্ষে ৩৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

অন্যদিকে কান্দাহার প্রদেশে মার্কিন বিমান হামলায় প্রাণ হারিয়েছে আরো ১১ তালেবান। এছাড়া বেশ কয়েকজন তালেবান যোদ্ধাকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে মার্কিন সামরিক সূত্র।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আফগান চেকপয়েন্টে তালেবান হামলা, নিহত ৩৬

প্রকাশিত : ১০:৩১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০