১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‘কবি’ শাকিবের নায়িকা কে?

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
  • 117

‘সত্তা’ খ্যাত পরিচালক হাসিবুর রেজা কল্লোলে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। এবারের সিনেমার নাম ‘কবি’। হাসিবুর রেজা কল্লোল বলেন, আমার নতুন ছবির নাম ‘কবি’।

আসছে মার্চে এর কাজ শুরু করবো। ছবির চিত্রনাট্য লিখছেন আসাদ জামান। এটি দেশপ্রেমের পাশাপাশি দ্রোহের গল্প। শাকিব খান এই সিনেমার নায়ক।

নায়িকা বুবলী কি না জানতে চাইলে কল্লোল বলেন, এখনো চুড়ান্ত হয়নি। আমার প্রথম সিনেমা সত্তায় ছিল পাওলি দাম, এবারো ভারতের কেউ থাকতে পারে, দেশের ও কেউ থাকতে পারে। সময়ের ব্যাপার কে থাকে দেখা যাক।

কল্লোলের ‘সত্তা’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৭ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান।

চিরচেনা শাকিবকে ভিন্নরূপে হাজির করে দর্শকের কাছে প্রশংসা পান নির্মাতা হাসিবুর রেজা কল্লোলও। শাকিব এই সিনেমাটি প্রযোজনার করার কথা বলেছেন।

কবি নিয়ে শাকিব খান বলেন, গল্পটি ভালো লেগেছে। এমন গল্পের সিনেমা করতে চাই। দেশপ্রেমের বিষয়টি রয়েছে এ সিনেমায়। মার্চে সিনেমার শুটিং করবো।

এদিকে কাজী হায়াৎ পরিচালিত বীর সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘লন্ডন লাভ’ সিনেমাতেও শীর্ষ এই নায়ককে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

‘কবি’ শাকিবের নায়িকা কে?

প্রকাশিত : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০