১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নতুন বছরে ব্যস্ত যে তারকারা

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
  • 124

বছর শুরুতেই সিনেমায় ব্যস্ত থাকবেন পাঁচ তারকা শিল্পী। তারা হলেন শাকিব খান, জয়া আহসান, শবনম বুবলী, পরীমণি ও পূজা চেরি।

শাকিব খান ব্যস্ত থাকবেন তার নতুন সিনেমা কাজী হায়াৎ পরিচালিত বীর নিয়ে। বিগ বাজেটের এ সিনেমাটি প্রযোজনা করছেন ইকবাল হাসান জয়। গত মাস থেকে সিনেমার শুটিং করার কথা থাকলেও শাকিব অসুস্থ থাকার কারণে হয়নি। এ মাসের যেকোনো দিন থেকে শুটিং শুরু হতে যাচ্ছে এই সিনেমার।

এছাড়া নতুন আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন মালেক আফসারী। তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারি থেকে শাকিবের সঙ্গে আমার কাজ হবে, কথা পাকাপাকি। শাকিবের এ দুটি সিনেমার নায়িকাই বুবলী। এছাড়া এ তারকার প্রিয়তমা সিনেমার কাজ শুরু হবে এ বছরই। সব মিলিয়ে টানা ব্যস্ত থাকবেন শাকিব খান।

জয়া আহসান এখন ব্যস্ত রয়েছেন কলকাতার সিনেমা রবিবার নিয়ে। সিনেমাটি ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন টালিউড সুপারস্টার প্রসেনজিৎ। ভারতের বিভিন্ন গণমাধ্যম ও চলচ্চিত্র সমালোচক ‘রবিবার’-এর ভূয়সী প্রশংসা করছে। বিশেষ করে প্রসেনজিৎ ও জয়ার অভিনয় মুগ্ধ করছে সবাইকে। সিনেমায় অসীমাভ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন প্রসেনজিৎ। অন্যদিকে তার সঙ্গে তাল মিলিয়ে নিজের চরিত্রের মর্যাদা রেখেছেন জয়াও। বাংলাদেশেও সিনেমাটি শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। জয়া জানিয়েছেন, নতুন বছরে নিজের প্রযোজনার সিনেমার পাশাপাশি কলকাতার তিনটি সিনেমায় কাজ করবেন। এগুলো শিগগিরই শুটিং শুরু হবে।

সুপারস্টার শাকিব খানের বদৌলতে তারকা শিল্পীর কাতারে নাম লিখিয়েছেন সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী। নতুন বছরে তার হাতে রয়েছে তিনটি বিগ বাজেটের সিনেমা। কাজী হায়াৎ পরিচালিত বীর। মালেক আফসারীর নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, এছাড়া শাকিব খানের প্রিয়তমার নায়িকাও তিনি। নিরবের সঙ্গে ক্যাসিনো নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলোচিত এই নায়িকা। নতুন এই বছরটি পুরোদমে ব্যস্ত থাকবেন বুবলী।

পরীমণি ব্যস্ত রয়েছেন বিশ্বসুন্দরী সিনেমা নিয়ে। সিনেমাটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এতে পরীর নায়ক সিয়াম আহমেদ। এই সিনেমার শুটিং শেষ হয়েছে ইতিমধ্যে। পরীমণি জানিয়েছেন, নতুন এই বছরে চারটি সিনেমায় কাজের প্রস্তাব রয়েছে। বিশ্বসুন্দরী মুক্তি নিয়ে মহাপরিকল্পনার কারণে অন্য কোনো সিনেমায় শিডিউল দেননি। তবে শিগগিরই নতুন সিনেমার ঘোষণা দেবেন।

সজলের সঙ্গে প্রথমবার পূজা চেরি অভিনয় করেছেন। মুভির নাম ‘জ্বীন’। এ সিনেমায় রোশান ও মুন জুটি হয়ে আসছেন। এই মুভিটি আসছে ভালোবাসা দিবসে। ‘জ্বীন’ পরিচালনা করেছেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করেছে মুভিটি। সিনেমার ক্যাম্পিং নিয়ে নতুন বছরে ব্যস্ততা শুরু হবে জানিয়েছেন পূজা।

এছাড়াও পূজা চেরি অনন্য মামুনের দুটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকবেন এই নতুন বছরে। একটির নাম ‘সাইকো’। এতে পূজার নায়ক জিয়াউল রোশান। ১০ জানুয়ারি থেকে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হবে। অনন্য মামুনের আরেকটি নাম ঠিক না হওয়া সিনেমায় পূজার অভিনয় করার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

নতুন বছরে ব্যস্ত যে তারকারা

প্রকাশিত : ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০