গেলো বছরের নভেম্বরে পুরান ঢাকায় শুরু হয় ‘ওস্তাদ’ সিনেমার শুটিং। ছবিটিতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক রোশান ও উষ্ণ হক। পুরান ঢাকার গল্পে ছবিটি পরিচালনা করছেন ‘আব্বাস’ খ্যাত পরিচালক সাইফ চন্দন।
ছবিটির শুটিং এখন শেষের পথে। চলতি মাসেই ছবির কাজ শেষ হয়ে যাবে বলে জানান পরিচালক। তার ভাষ্য, এই মাসেই ছবিটির কাজ শেষ হয়ে যাবে। এরপর আগামী পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দিব।
নির্মাতা বলেন, ৪ জানুয়ারি থেকে টানা ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে শুটিং। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করবো। সবকিছু ঠিক থাকলে আসছে পহেলা বৈশাখেই ছবিটি মুক্তি দিতে চাই।
জসিম উদ্দিনের গল্পে ওস্তাদ ছবির সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ এবং চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা নিজেই। রোশান, উষ্ণ ছাড়াও ছবিতে দেখা যাবে তাসকিন রহমান ও অনিন্দ্যিতা মিমিকে।
ফিল্ম ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত‘ওস্তাদ’ সাইফ চন্দনের তৃতীয় সিনেমা। এর আগে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ও ‘আব্বাস’ নির্মাণ করে প্রশংসিত হন তিনি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























