০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পুতুলের নতুন বই ‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত’

আসছে বইমেলা। আর এ বইমেলায় আসছে জনপ্রিয় সংগীতশিল্পী পুতুলের নতুন বই ‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত’। বইটি প্রকাশ করছে তাম্রলিপি প্রকাশনী। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে।

নতুন উপন্যাস প্রসঙ্গে পুতুল বলেন, বরাবরই আমার লেখার বিষয় নারীর মনস্তাত্ত্বিকতা। এবারো ব্যতিক্রম হচ্ছে না। আমাদের সমাজে একজন শুভ্র চামড়ার নারীর যতটুকু মূল্যায়ন হয় তারও দ্বিগুণ অবহেলিত হয় একজন কালো বর্ণের নারী।

তিনি আরো বলেন, ‌একজন কালো বর্ণের নারীর বহু গুণ থাকা সত্ত্বেও শুধু গাযের রঙের কারণে তাকে নানান অবজ্ঞা-নির্যাতনের শিকার হতে হয়। এটা এখনো আমাদের সমাজের বড় একটা সমস্যা। এ সমস্যার মধ্য দিয়ে একজন কৃষ্ণসুন্দরীর প্রকৃত সৌন্দর্যের নির্যাস আমার এবারের বইয়ে তুলে ধরেছি।

এর আগে ২০১৬ সালে পুতুল ‘পুতুল কাব্য উপক্রমনিকা (কাব্যগ্রন্থ)’, ২০১৭ সালে ‘পুতুলকাব্য দ্বিতীয় অধ্যায় (কাব্যগ্রন্থ)’, ২০১৮ সালে ‘একটি মনস্তাত্ত্বিক আত্মহনন এবং তার পুতুলকাব্যিক প্রতিবেদন (উপন্যাস)’ এবং ২০১৯ সালে পুতুলকাব্যিক উপন্যাস ‘জ্যোৎস্নরাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে উঠে না’ প্রকাশ করেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

পুতুলের নতুন বই ‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত’

প্রকাশিত : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০