১১:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মানবিক গল্পের নাটকে নাদিয়া নদী

অসহায় শিশুদের পাশে অভিনেত্রী নাদিয়া নদী।‘হাওয়াই কদম’ শিরোনামের একটি একক নাটকে তাকে অসহায় পথশিশুদের পাশে থেকে সহযোগিতা করতে দেখা গেছে। নাটকের রচনা দয়াল শাহা। পরিচালনা করেছেন এস কে শুভ। সম্প্রতি ঢাকার মোহাম্মপুর ও শ্যামলীর মনোরম লোকেশনে নাটকটি চিত্রধারণ করা হয়েছে। এটি একটি মানবিক গল্পের নাটক। এতে নদীর বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এছাড়াও রয়েছে শিশিরসহ একঝাঁক পথশিশু।

‘হাওয়াই কদম’ নিয়ে নাদিয়া নদী বিজনেস বাংলাদেশকে বলেন, ‌এই নাটকটি সত্যিই একটি মানবিক গল্পের নাটক। অনেকেই মনে করে শুধু বিত্তশালী ব্যক্তিরাই সুবিধাবঞ্চিতদের সাহায্য-সহযোগিতা করেন।

এই নাটকে তুলে ধরা হয়েছে শুধু বিত্তশালী নয়, আমাদের খেটেখাওয়া গরিব মানুষগুলোরও মন আছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাদের সাহায্য করতে। নাটকে একটি বাসের ড্রাইভার তার প্রতি দিনের রোজগারের টাকা থেকে বেশ কয়েকজন ছেলেমেয়েকে বই-খাতাসহ নানা কিছু দিয়ে সাহায্য করছেন। এমন একটি চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নাটকে আমি একজন এনজিওকর্মী। টানাপড়েনের মধ্যে এনজিওটি চললেও এখানকার শিশুগুলোর জন্য নানা সেক্রিফাইস করি। আমার ব্যক্তিজীবনেও এ ধরনের অসহায় শিশুর জন্য মন কাঁদে। সুযোগ হলে এদের সহযোগিতাও করি। আসলে সমাজের সবার উচিত তাদের সহযোগিতা করা। এমন একটি নাটকে কাজ করতে পেরে ভালো লেগেছে। নাকটটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
সম্পাদনার টেবিলে রয়েছে নাটকটি। শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হওয়ার কথা জানিয়েছেন নির্মাতা এস কে শুভ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

মানবিক গল্পের নাটকে নাদিয়া নদী

প্রকাশিত : ০৪:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০