১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

আমরা একসঙ্গেই আছি : মাহি

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে করে সংসারী হয়েছেন। স্বামী পারভেজ মাহমুদ অপুকে নিয়ে বেশ ভালোই চলছিল সংসার। হঠাৎ গুঞ্জন ওঠে তাদের সুখের সংসারে বইছে ঝড়ের বাতাস। স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না। দুজন আলাদা থাকছেন। সব মিলিয়ে সংসার জীবনের ইতি টানতে চাইছেন তিনি।

ভক্তরা এ ধরনের সংবাদে চিন্তিত হলেও মাহি বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, গুঞ্জনকে পাত্তা না দিতে। আজ ফেইসবুকে মাহি একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে প্রসঙ্গটি উল্লেখ করে লিখেছেন: ‘আমাদের সংসার নিয়ে এক সঙ্গে আছি এবং ভালো আছি- আলহামদুলিল্লাহ্। আপনাদের উল্টাপাল্টা নিউজে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়। প্লিজ স্টপ ইট।’

তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহির পোস্ট করা ছবিতে স্বামী অপুকে দেখা যাচ্ছে না। ফলে গুঞ্জনে জোর হাওয়া লাগে। এ প্রসঙ্গে মাহি বলেন, ‘ব্যক্তিগত অভিমানের কারণে আপাতত অপুর সঙ্গে ছবি প্রকাশ করছি না।’

বছর পার হলেও তাদের অভিমান হয়তো এখনও ভাঙ্গেনি! উপরন্তু নতুন বছরের শুরুতে মাহি ফেইসবুক পোস্টে লিখেছিলেন: ‘১৯৯৩-২০১৯ পর্যন্ত আমার প্রথম সর্ম্পক। আমার জীবনে এখনো কোনো প্রথম ভালোবাসা/ সত্যিকারের ভালোবাসা আসেনি।’

তাহলে এ ধরনের স্ট্যাটাস কেন? যদিও এ প্রসঙ্গে মাহি মুখ খোলেননি। দুই পরিবারের সম্মতিতে ২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি ও মাহমুদ পারভেজ অপুর বিয়ে সম্পন্ন হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

আমরা একসঙ্গেই আছি : মাহি

প্রকাশিত : ০৮:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০