০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কৃত্রিমতা গ্রাস করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, নগরায়ণ ও আধুনিকতার নামে কৃত্রিমতা গ্রাস করেছে আমাদের। যার প্রভাব পড়েছে বিভিন্ন মেলা ও উৎসবে।

শনিবার সকালে রাজধানীর বাংলা একাডেমি চত্বরে পৌষমেলা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ‘পৌষমেলা-১৪২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃত্রিমতা ও বাহুল্য পরিহার করে সবাইকে লোকসংস্কৃতির প্রকৃত উপাদান ও অনুসঙ্গ অনুসরণ ও চর্চার আহ্বান জানাচ্ছি। প্রতিমন্ত্রী এসময় ২১ বছর ধরে পৌষমেলা উদযাপনের মাধ্যমে গ্রামবাংলার চিরায়ত লোকজ সংস্কৃতিকে নগরবাসীর সামনে তুলে ধরার জন্য পৌষমেলা উদযাপন পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, গ্রামীণ আবহে পিঠাপুলি তৈরিও আয়োজনের উৎসব পৌষমেলা। নবান্ন উৎসবকে কেন্দ্র করে কৃষকরা ঘরে যে ফসল তোলে পরবর্তীতে তা দিয়ে বিভিন্ন স্বাদ, গন্ধ ও বৈচিত্র্যের পিঠাপুলি তৈরির মধ্য দিয়ে এ মেলা তথা উৎসব উদযাপিত হয়। মূলত গ্রামীণ কৃষিনির্ভর জীবনের প্রতিচ্ছবি এ পৌষমেলা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি: বিক্রম মিশ্রি

কৃত্রিমতা গ্রাস করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০