১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

আমিরাত যাবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর এ সফর হওয়ার কথা রয়েছে।

সফরকালে ওই দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ পাওয়ার বিষয়ে বড় অগ্রগতি হতে পারে প্রধানমন্ত্রীর এবারের সফরে।

সফর প্রস্তুতি নিয়ে এরইমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে বেশ ক’টি বৈঠক হয়েছে। এসব বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা জানিয়েছেন- আগামী ১৩-১৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর আমিরাত সফর হওয়ার সময়ক্ষণ নির্ধারিত হয়েছে। তবে তার যাত্রার শুরু এবং ফেরার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, এর আগে গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ‘দুবাই এয়ার শো-২০১৯’-এ যোগ দেন। ওই সফরে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ ও আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান এবং ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারম্যান শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত

আমিরাত যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০