ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. নূরুল ইসলাম। ববার সচিবালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
ধর্ম সচিব হিসেবে যোগ দেয়ার আগে মো. নূরুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি), যুগ্ম সচিব (পুলিশ), গাজীপুরের জেলা প্রশাসক, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব, আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক, রাঙামাটির নানীয়ারচর উপজেলা ও রংপুরের মিঠাপুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।
মো. নূরুল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝাড়ি হাইস্কুল থেকে মাধ্যমিক, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মো. নূরুল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার মেধাকান্দর গ্রামের সামছুদ্দিন আহমেদ এবং গলেজান বেগমের ছেলে। তার স্ত্রী রেজা ইসলাম। তিনি দুই পুত্র ও এক মেয়ের বাবা।
পেশাগত দায়িত্ব পালন ও প্রশিক্ষণ নেয়ার জন্য মো. নূরুল ইসলাম যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, রাশিয়া, বেলজিয়াম, গ্রিস, স্পেন, সুইজারল্যান্ড, পোলান্ড, চীন, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ সফর করেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























