০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বসল ২১তম স্প্যান, পদ্মা সেতুর অর্ধেকেরও বেশি দৃশ্যমান

মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারে বসানো হয়েছে ২১তম স্প্যান। এরমধ্য দিয়ে সেতুটি ৩ হাজার ১৫০ মিটার লম্বা কাঠামোতে রূপ নিল। যা সেতুর মোট কাঠামোর অর্ধেকেরও বেশি।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিয়ানহু নামের একটি ক্রেন ৪ ও ৫ নাম্বার পিলারে স্প্যানটি বসিয়ে দেয়।

চলতি মাসে আরও তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে সেতু নির্মাণ সংশ্লিষ্টদের।

পদ্মা সেতু প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে ৩৬টি পিলারের কাজ শতভাগ শেষ হয়েছে। বাকি রয়েছে ৬টি পিলার (৮, ১০, ১১, ২৬, ২৭, এবং ২৯ )। এসব পিলার এর কাজ এপ্রিলে পুরোপুরি শেষ হবে। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ২০টি স্প্যান স্থাপন করা হয়েছে। আজ ৬ জানুয়ারি নতুন আরেকটি স্প্যান স্থাপন করা হয়।

সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, জানুয়ারি মাস থেকে প্রতিমাসে ৩টি করে স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। সে হিসেবে চলতি বছরেই শেষ হয়ে যাবে সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ।

এদিকে, সেতুর সড়ক পথে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসে গড়ে উঠবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি। যে কাজও এরই মধ্যে শুরু হয়েছে।

পদ্মা মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। ২০২১ সালের জুনে সেতুর সব কাজ শেষ হলে তখনই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি: বিক্রম মিশ্রি

বসল ২১তম স্প্যান, পদ্মা সেতুর অর্ধেকেরও বেশি দৃশ্যমান

প্রকাশিত : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০