০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি সফর ও চলাচলের সময় যেন সাধারণ মানুষের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইজিপি নিজেই।

আইজিপি বাহারুল আলম জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—তার চলাচলের কারণে সড়কে যান চলাচল বন্ধ রাখা, দীর্ঘ সময় যানজট সৃষ্টি করা বা সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয় ভোগান্তিতে ফেলা যাবে না। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চান না তার যাতায়াতের কারণে সাধারণ মানুষ কষ্ট পাক। ট্রাফিক যেন স্বাভাবিক থাকে, সে বিষয়টি তিনি আমাকে সরাসরি জানিয়েছেন।”

এদিকে নতুন সরকারের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকাজুড়ে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে মৌচাক, শাহবাগ, ফার্মগেট ও বাংলামোটর এলাকায় বাড়তি নজরদারি দেখা যায়।

মৌচাক মোড়ে দায়িত্ব পালনরত এক ট্রাফিক কর্মকর্তা বলেন, নতুন সরকারের প্রথম দিন হওয়ায় স্বাভাবিকভাবেই সতর্কতা বাড়ানো হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখাই আমাদের প্রধান লক্ষ্য। উর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে—সাধারণ মানুষের চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। শপথের পরদিনই তিনি জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নতুন সরকারের প্রথম দিন থেকেই প্রশাসনে শৃঙ্খলা ও জনবান্ধব বার্তা দেওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

প্রকাশিত : ০৬:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬