০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

সিটি নির্বাচনের আগে দেশের বাইরে যাচ্ছেন সিইসি!

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি নেই বেশি দিন। ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই সব প্রার্থী একযোগে প্রচার-প্রচারণায় নামবেন। তাই নির্বাচনের আগের কয়েকটি দিন বেশ গুরুত্বপূর্ণ।

কিন্তু ভোটগ্রহণের পাঁচদিন আগেও দেশে বাইরে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এছাড়া আরেক কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী তিনদিন এবং ইসির ডেপুটি সেক্রেটারি আবদুল হালিম খান ভোটের আগে চারদিন দেশের বাইরে থাকবেন।

নির্বাচন কমিশন থেকে জারি করা পরিপত্র থেকে জানা গেছে, ভারতের জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানের যোগ দিতে সেখানে যাবেন তারা। ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া (ফেমবুসা) এ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ উপলক্ষে প্রধান নির্বান কমিশনার ২২ জানুয়ারি ঢাকা ছাড়বেন, ফিরবেন ২৫ জানুয়ারি। কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ছাড়াও তার সঙ্গে স্ত্রী ও ছেলে নিজ নিজ খরচে সেখানে যাবেন। তারা ২২ জানুয়ারি রওনা হয়ে ফিরবেন ২৭ জানুয়ারি। আর আবদুল হালিম খান ২২ জানুয়ারি রওনা হয়ে ফিরবেন ২৬ জানুয়ারি।

নির্বাচন কমিশন সংশ্লিস্ট কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে দুইজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হলেও মূলত রাজনৈতিক দলগুলো প্রধান নির্বাচন কমিশনারের কাছেই নানা অভিযোগ ও দাবি-দাওয়া নিয়ে আসেন। রিটার্নিং কর্মকর্তারাও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে ইসির নির্দেশের অপেক্ষায় থাকেন। তাই নির্বাচন কমিশনের কর্তারা দেশে না থাকা ফলে কিছুটা হলেও সমস্যা হতে পারে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটি নির্বাচনের আগে দেশের বাইরে যাচ্ছেন সিইসি!

প্রকাশিত : ০৯:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০