০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র নিন্দা

বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. সারওয়ার আলী ও তার পরিবারের সদস্যদের ওপর ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল মঙ্গলবার এক বিবৃতিতে এ নিন্দা জানান। নেতৃদ্বয় বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ডা. সারোয়ার আলী ও তার পরিবারের ওপর এই ন্যক্কারজনক হামলায় আমরা উদ্বিগ্ন। ডা. সারওয়ার আলী মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আন্দোলনে একজন অগ্রসৈনিক এবং এ দেশের প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে তার অবদান অসামান্য। জঙ্গি, মৌলবাদী ও সন্ত্রাসবিরোধী বলিষ্ঠ অবস্থানের কারণে তাকে সপরিবারে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে বলে আমরা মনে করি।

আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে হত্যাপ্রচেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার, ডা. সারওয়ার আলী ও তার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের দাবি জানাচ্ছি। জানা গেছে, গত রোববার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির চারতলার বাসায় স্ত্রী ডা. মাখদুমা নার্গিসকে সঙ্গে নিয়ে টিভি দেখছিলেন ডা. সারওয়ার আলী। রাত সাড়ে ১০টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দে তিনি উঠে গিয়ে দরজা খোলেন।

সঙ্গে সঙ্গে এক যুবক হাতে ছুরি নিয়ে ভেতরে ঢুকে তাকে ধাক্কা দিয়ে দরজার কাছেই মেঝেতে ফেলে দিয়ে বুকে চেপে বসেন। ডা. সারওয়ার ধস্তাধস্তি শুরু করলে হামলাকারীর হাতে ধরা ছুরিটি ছিটকে গিয়ে দূরে পড়ে। একপর্যায়ে ডা. সারওয়ারকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান ওই যুবক। ডা. মাখদুমা নার্গিস এ ঘটনা দেখে চিৎকার শুরু করেন। ঠিক তখনই আরেক যুবক ঢুকে পড়েন ওই ফ্ল্যাটে।

মাখদুমা নার্গিস বাধা দিলে তিনি তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যান।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :
জনপ্রিয়

কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত

আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র নিন্দা

প্রকাশিত : ০৯:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০