০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

হোটেল শ্রমিকের প্রাণ নিল দুর্বৃত্তরা

জয়পুরহাটে জিহাদ হোসেন নামে এক হোটেল শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকার একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হোটেল শ্রমিক জিহাদ ওই উপজেলার ফিসকারঘাট গ্রামের মজনু মিয়ার ছেলে।

পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান জানান, প্রায় দেড় বছর ধরে চাঁনপাড়া বাজারে আবুল কালাম আজাদের হোটেলে কাজ করতেন জিহাদ। তিনদিন আগে ওই হোটেলের মালিকের কাছ থেকে ছুটি নিয়ে নিজ বাড়িতে যান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ওই হোটেলে ফিরে কাজ করার কথা ছিল জিহাদের। এ কারণে বাড়ি থেকে বের হন তিনি।

বুধবার সকালে চাঁনপাড়া এলাকার একটি আলু ক্ষেতে জিহাদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

হোটেল শ্রমিকের প্রাণ নিল দুর্বৃত্তরা

প্রকাশিত : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০