০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

এবার আরব আমিরাত দিচ্ছে ৫ বছরের ভিজিট ভিসা

সব দেশের ভ্রমণকারীদের জন্য পাঁচ বছরের পর্যটন ভিসা দেয়ার ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। সোমবার অফিসিয়াল টুইট বার্তার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

তিনি টুইটে লিখেন, আজ থেকে আমিরাতে পর্যটন ভিসার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে আমিরাতে পর্যটন ভিসার মেয়াদ পাঁচ বছর করা হলো। আর তা বিশ্বের সব দেশের পর্যটকদের বেলায় প্রযোজ্য হবে।

তিনি আরো উল্লেখ করেন, আরব আমিরাতের বার্ষিক পর্যটক সংখ্যা ২১ মিলিয়ন ছাড়িয়েছে। এখন নতুন ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের অন্যতম একটি স্থানে পরিণত হবে আরব আমিরাত।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করলেন মো. জাকির হোসেন

এবার আরব আমিরাত দিচ্ছে ৫ বছরের ভিজিট ভিসা

প্রকাশিত : ০৫:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০