০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। পাশাপাশি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জিয়াউল হাসানকে পদোন্নতি দিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বুধবার এই রদবদল এনে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে, আরেক আদেশের মাধ্যমে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আর সিলেটের বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রকাশিত : ১০:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০