০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

বার্সাকে হারিয়ে ফাইনালে অ্যাটলেটিকো

সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ৩-২ গোলে বার্সাকে হারায় অ্যাটলেটিকো।

এর আগে গত বুধবার প্রথম সেমিফাইনালে ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ১২ জানুয়ারি এই মাঠেই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে শিরোপা লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ।

গতকালের খেলায় অ্যাটলেটিকোর পক্ষে গোল তিনটি করেন কোকে, মোরাতা ও আনহেল কোররেয়া। অন্যদিকে বার্সেলোনার পক্ষে দুটি গোল করেন গ্রিজম্যান ও মেসি।

পাঁচটি গোলটি হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। অবশ্য প্রথম গোলটি করে অ্যাটলেটিকো। এরপর দুটি গোল করে বার্সেলোনা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি দলটির। খেলার শেষ দিকে ৮১ মিনিটে পেনাল্টিতে ও ৮৬ মিনিটে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে মাদ্রিদের দলটি।

এমন হারকে লজ্জাজনক উল্লেখ করে বার্সেলোনার তারকা লিওনেল মেসি বলেন, আমরা শিশুদের মত খুব ছোট ছোট ভুল করেছিলাম। যেহেতু আমরা আরও ভালো দল ছিলাম, তাই এ হারটা লজ্জাজনক ও কষ্টের।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

বার্সাকে হারিয়ে ফাইনালে অ্যাটলেটিকো

প্রকাশিত : ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০