০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

নাগরিকত্ব আইন নিয়ে পিছু হটার প্রশ্নই উঠে না: মোদি

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষে আবারো নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার পশ্চিমবঙ্গ সফরকালে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।

এ সময় মোদি সাফ জানিয়ে দেন, এ ব্যাপারে পিছু হটার কোনো প্রশ্নই উঠে না। ফলে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কলকাতার রাস্তায় তাকে যতই কালো পতাকা দেখানো হোক না কেন তাতে কোনো লাভ হবে না।

নরেন্দ্র মোদি বলেন, যারা এই আইনের বিরোধিতা করছেন, তারা হাতেগোনা কয়েকজন। এতে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন রয়েছে। সুতরাং কোনো সংশয় না রেখে রাজ্য বিজেপি নেতাদের এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।

এর আগে শুক্রবার রাতে নাগরিকত্ব সংশোধন আইনের গেজেট প্রকাশ করে ওইদিন থেকেই আইনটি কার্যকরের কথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সূত্র: দ্য ওয়াল।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

নাগরিকত্ব আইন নিয়ে পিছু হটার প্রশ্নই উঠে না: মোদি

প্রকাশিত : ১১:০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০