‘অকৃত্রিম বন্ধু’ ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে বলে রোববার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
শুক্রবার ৭৯ বছর বয়সে মারা যান মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ওমানের রাষ্ট্রপ্রধান কাবুস। তার মৃত্যুতে ওমানে তিন দিনের শোক পালনের মধ্যে বাংলাদেশে শোক পালনের সিদ্ধান্ত আসে।
বাংলাদেশের রাষ্ট্রীয় শোকের দিনে কাবুসের জন্য সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয় তথ্য বিবরণীতে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























