০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

গেইল ঝড়ে লড়াইয়ের পুঁজি চট্টগ্রামের

বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসকে ১৬৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের ঝড়ো ৬০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান তোলে চট্টগ্রাম।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মন্থর শুরুর পর ২২ রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজশাহী। ১২ বলে ৬ রান করে ফিরে যান জিয়াউর রহমান। দ্রুতই ফিরে যান ইমরুল কায়েসও (৫ রান)

এরপরই রাজশাহীর বোলারদের ওপর বুলডোজার চালান ক্রিস গেইল ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২৫ বলের তৃতীয় উইকেট জুটিতে ৫২ রান তোলেন তারা। ২৪ বলে ৬০ রান করে আফিফের বলে বোল্ড হয়ে ফিরে যান গেইল। ৬টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান তিনি।

দলীয় ১১৩ রানের মাথায় ৩৩ রান করে ফিরে যান রিয়াদ। ১৮ বলের ইনিংসে ছিলো সমান তিনটি করে চার ও ছয়ের মার। এরপরই আসা যাওয়ার মিছিলে যোগ দেয় চট্টগ্রামের ব্যাটসম্যানরা। শেষের দিকে গুনারত্নের ২৫ বলে ৩১ রানের ওপর ভর করে ১৬৪ রান তুলতে পারে চট্টলার দলটি।

৪ ওভারে ১টি মেইডেনসহ মাত্র ১৩ রান খরচায় ২ উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। এছাড়া মোহাম্মদ ইরফান ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন দুই উইকেট।

জয়ের জন্য রাজশাহীর দরকার ১৬৫ রান। আজকের ম্যাচের জয়ী দল শুক্রবারের ফাইনালে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

গেইল ঝড়ে লড়াইয়ের পুঁজি চট্টগ্রামের

প্রকাশিত : ০৯:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০