০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

কাল ফিলিস্তিনের মুখোমুখি শ্রীলংকা

জাতির পিতা শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আগামী কাল ‘এ’ গ্রুপের ২য় ম্যাচে আসরের ফেভারিট ও বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে শ্রীলংকা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

বুধবার উদ্বোধনী ও নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। শ্রীলংকার বিপক্ষে জয় নিয়ে সবার আগেই শেষ চারে জায়গা করে নিতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি।

আজ ফিলিস্তিনের সহকারী কোচ ফাহাদ এটেন বলেন, প্রথম ম্যাচে জয় পাওয়ায় তারা খুবই খুশি। পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের এই ধারা ধরে রাখতে চায় দল।

এদিকে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে জয় পেতে হলে অসাধারণ কিছু করে দেখাতে হবে শ্রীলংকাকে। ম্যাচটি হবে তাদের জন্য খুবই চ্যালেঞ্জের। রোববার পরবর্তী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হতে হবে দ্বীপদেশটির।

লংকান ম্যানেজার কর্নেল পাত্তানাথান বলেন তার দলটি ভারসাম্যপুর্ন। টুর্নামেন্টে তারা ভাল প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। বর্তমান দলটি গত মাসে নেপাল অনূর্ধ্ব -২৩ দলের কাছে হার মানলেও এখন তারা আরো সুসংগঠিত এবং টুর্নামেন্টে ভাল কিছু করে দেখাতে মুখিয়ে আছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

কাল ফিলিস্তিনের মুখোমুখি শ্রীলংকা

প্রকাশিত : ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০