০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

অবশেষে দৃশ্যমান বিপিএলের ট্রফি

আর মাত্র একদিন পরই পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএলের। রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে বিপিএলের আলোচিত-সমালোচিত সপ্তম আসর। ফাইনালের ঠিক আগের দিন দুই ফাইনালিস্ট দলের অধিনায়কের উপস্থিতিতে উন্মোচিত হলো বিপিএলের ট্রফি।

যে কোনো টুর্নামেন্ট শুরুর আগেই সাধারণত ট্রফি উন্মোচন করা হয় এবং অংশগ্রহণকারী দলের অধিনায়করা ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এবার ফটোসেশন হয়েছে ঠিকই, তবে ট্রফি ছাড়া। অবশেষে আসর শেষের আগে সেই কাঙ্খিত ট্রফি প্রকাশ্যে আনা হলো। পর্দা নামার একদিন আগে সামনে আনা হলো ২০ লাখ টাকা মূল্যের ট্রফি।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উন্মোচন করা হয় বিপিএলের ট্রফি। এ সময় উপস্থিত ছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহীম ও রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল।

প্রতিবারেই বিপিএলের ট্রফি লন্ডন থেকে আনা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারে বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। লন্ডনের প্রতিষ্ঠান ‘ইংকারম্যান’ বিপিএলের ট্রফি প্রস্তুত করে থাকে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলের ট্রফি তৈরির দায়িত্ব দেয় ইংকারম্যানকে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ট্রফিও এই প্রতিষ্ঠানই তৈরি করে।

এবারের বিপিএলের ট্রফি তৈরিতে খরচ পড়ছে প্রায় ২০ লাখ টাকা। টুর্নামেন্টের লোগোতে এবার যেহেতু পরিবর্তন আনা হয়েছে সেহেতু আগের নকশায় ট্রফি তৈরি হয়নি। নিচের দিকে যোগ হয়েছে মুজিববর্ষের বিশেষ লোগো। তবে প্রতিবারের মতো এবারও ট্রফিতে সোনালি আভা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

অবশেষে দৃশ্যমান বিপিএলের ট্রফি

প্রকাশিত : ০৮:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০