০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান (৭০) আর নেই। শনিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

আব্দুল মান্নানের মামা মমতাজুর রহমান জানান, সকালে হাসপাতালে আব্দুল মান্নান মারা যান।

এর আগে আবদুল মান্নান বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় তার ধানমন্ডির বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দুপুর আড়াইটায় তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

প্রসঙ্গত, আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করলেন মো. জাকির হোসেন

সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

প্রকাশিত : ০৯:৪৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০