সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের মাটিতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর বাংলাদেশ জাতীয় দলের বহর লাহোর বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লাহোরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য, মিঠুন, মোস্তাফিজ ও শফিউলরা।
ঢাকা থেকে সরাসরি পাকিস্তানের কোনো ফ্লাইট নেই। নিরাপত্তাজনিত কারণে আর ভ্রমণের ঝামেলা কমাতেই ক্রিকেটারদের জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানে আজ ঐচ্ছিক অনুশীলন করবে টাইগাররা। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























