০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভ্রমণ কর পরিশোধ করা যাবে অনলাইনে

ফাইল ছবি

এখন থেকে বিদেশে ভ্রমণকারীরা ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনে কর পরিশোধ করতে পারবেন। সোনালী ব্যাংকের অনলাইন সেবা ব্যবহার করে বিদেশ ভ্রমণ কর পরিশোধ করা যাবে। শনিবার রাজধানীর একটি হোটেলে অনলাইনে ভ্রমণ কর আদায় পদ্ধতির উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এনবিআর চেয়ারম্যান বলেন, সহজে ভ্রমণ কর পরিশোধের সুযোগ তৈরির জন্য অনলাইনে ভ্রমণ কর আদায় পদ্ধতি চালু করা হলো। প্রাথমিকভাবে জল ও স্থল পথে ভ্রমণকারীরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে আকাশ পথেও অনলাইনে এই পদ্ধতি চালু করা হবে ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্তে বুথে বা আগে থেকেই সোনালী বা জনতা ব্যাংকের কোনো শাখায় একটি রশিদের মাধ্যমে ভ্রমণ কর জমা দিতে হতো। তবে এখন থেকে সোনালী ব্যাংকের গেটওয়ের সব সুযোগ-সুবিধা অর্থাৎ ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেসসহ বিভিন্ন মোবাইল ওয়ালেট ব্যবহার করে ভ্রমণ কর জমা দেয়া যাবে। এতে ভ্রমণকারীরা একেবারে হয়রানিমুক্ত ভাবে ভ্রমণ কর পরিশোধ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান ও এনবিআর সদস্য কানন কুমার রায়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

ভ্রমণ কর পরিশোধ করা যাবে অনলাইনে

প্রকাশিত : ১০:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০