১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

ব্যাংক খাতের জনসংযোগ ও ব্র্যান্ড যোগাযোগ কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু তাদের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু, সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ প্র্যাবের জ্যেষ্ঠ সদস্যরা।

ব্যাংকগুলোর জনসংযোগ, ব্র্যান্ডিং ও যোগাযোগ বিভাগের কর্মকর্তাদের নিয়ে ২০১১ সালে প্র্যাবের যাত্রা শুরু হয়। সংগঠনটি সাধারণত ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। দুই বছর মেয়াদি এ কমিটিতে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রধানদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারাও বিভিন্ন দায়িত্ব পালন করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

প্রকাশিত : ১০:৪৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬