গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে বরিশাল অঞ্চলে কৌশলগত সম্মেলন করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। গত ২ অক্টোবর বরিশালের একটি স্থানীয় হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান।
তিনি কর্মকর্তাদের আরও আন্তরিক ও গ্রাহকবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ব্যবসায়িক লক্ষ্য অর্জনের পাশাপাশি গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি বজায় রাখা জরুরি।
সম্মেলনে বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার অগ্রগতি তুলে ধরেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী দিনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।
এতে অঞ্চলের বিভিন্ন শাখা, উপশাখা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের কর্মকর্তারা সশরীরে এবং অনলাইনে অংশ নেন।
ডিএস./
























