০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

ভোটার তালিকা হালনাগাদে সময় বাড়িয়ে বিল পাস

ফাইল ছবি

প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদের সময়সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করে সংসদে ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২০ পাস করা হয়েছে।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলে বিদ্যমান আইনের প্রতি বছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার বিধানের পরিবর্তে ২ জানুয়ারি থেকে ২ মার্চ করার বিধান করা হয়েছে।

বিলে বলা হয়, বিদ্যমান আইনের বিধান অনুযায়ী হালনাগাদ করার ৩০ দিন সময়সীমা অপ্রতুল বলে এ সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তাছাড়া প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবসকেই সামনে রেখে এ হালনাগাদ করার মেয়াদ ২ মার্চ পর্যন্ত করা প্রয়োজন বলে বিলে উল্লেখ করা হয়।

জাতীয় পার্টির রওশন আরা মান্নান, বিএনপির রুমিন ফারহানা ও হারুন অর রশীদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

ভোটার তালিকা হালনাগাদে সময় বাড়িয়ে বিল পাস

প্রকাশিত : ১০:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০