০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ঐতিহ্যের সাথে আধুনিক বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যয় ইশরাকের

ঐতিহ্যের সাথে আধুনিকায়নের পথে বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে ইশরাক এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণার শুরুতেই দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা, সামাজিক ও মানবিক মূল্যবোধ, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা এবং ঐতিহ্য ও আধুনিকতার সম্মিলনে মাদকমুক্ত, যানজট-দূষণমুক্ত, মশা ও জলাবদ্ধতামুক্ত, ভারসাম্যমূলক ও পরিবেশসম্মত বিশ্বমানের বাসযোগ্য এক অত্যাধুনিক ঢাকা গড়ার প্রত্যয় জানান ইশরাক হোসেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, হাবীব উন নবী খান সোহেল, নবীউল্লাহ নবী, আফরোজা আব্বাসসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া এমাজউদ্দিন আহমেদ, ড. জাফরুল্লাহ চৌধুরী, আ স ম আবদুর রব, ড. রেজা কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করলেন মো. জাকির হোসেন

ঐতিহ্যের সাথে আধুনিক বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যয় ইশরাকের

প্রকাশিত : ০১:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০