০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে প্রস্তুত ঢাকা

করোনাভাইরাস

চীনে অবস্থানরত আগ্রহী বাংলাদেশিদের দেশে আনার জন্য বেইজিংকে চিঠি দিয়েছে ঢাকা। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার লক্ষ্যে তৎপরতাও শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়।

চীন থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সরকার। সে লক্ষ্যে বেইজিংকে চিঠি পাঠানো হয়েছে। সরকার থেকে ফিরতে আগ্রহীদের তালিকা করারও প্রস্তুতি চলছে।

এদিকে সোমবার চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস আক্রান্ত এলাকা উহান থেকে আগামী দুই সপ্তাহ কোনো বিদেশি নাগরিককে ছাড়বে না দেশটি। একইসঙ্গে সেখানে কোনো বিদেশিকে যেতেও দেয়া হবে না। ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যেই এই ব্যবস্থা নিয়েছে দেশটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ীও এখনো কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া বাংলাদেশ দূতাবাস থেকে একটি হটলাইন খোলা হয়েছে। এই হটলাইন নম্বর (৮৬ )-১৭৮০১১১৬০০৫ ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে প্রস্তুত ঢাকা

প্রকাশিত : ০১:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০