০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাসকষ্টের কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক হওয়ার কথা ছিল। সে অনুযায়ী তিনি সকাল ১০টায় ধানমণ্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে প্রবেশের কিছু পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তিনি বঙ্গবন্ধু মেডিকেলে চলে যান।

এ তথ্য নিশ্চিত করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, দলের সাধারণ সম্পাদক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল চিকিৎসাধীন। এ কারণে এখনকার মতো আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভা মুলতবি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করলেন মো. জাকির হোসেন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে কাদের

প্রকাশিত : ০১:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০