০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

গণভবনে যাচ্ছেন তাপস-আতিক

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গণভবনে যাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের দুই প্রার্থী। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী এগিয়ে আছেন।

উত্তরে আওয়ামী লীগের আতিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়ালের চেয়ে এগিয়ে আছেন। উত্তরে মোট ভোটকেন্দ্র ১ হাজার ৩১৮টি। এর মধ্যে এখন পর্যন্ত ৪৭৫ টির ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে আতিকুল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৮১৯ ভোট। আর বিএনপির তাবিথ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪ হাজার ৭৬৫ভোট।

অন্যদিকে, দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেনের চেয়ে এগিয়ে আছেন। উত্তরে মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৫০টি।

এর মধ্যে এখন পর্যন্ত ৯৭৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে তাপস নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট। আর বিএনপির ইশরাক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

গণভবনে যাচ্ছেন তাপস-আতিক

প্রকাশিত : ১০:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০