০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

‘জনস্বার্থবিরোধী কর্মসূচি কঠোরভাবে প্রতিহত করা হবে’

ফাইল ছবি

জনস্বার্থবিরোধী যে কোনো কর্মসূচি কঠোরভাবে প্রতিহত করা হবে। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি হরতালের ডাক দেয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ ঘোষণা দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, হরতালের নামে কোনো ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড করতে দেয়া হবে না। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড আওয়ামী লীগ কঠোরভাবে প্রতিহত করবে।

এর আগে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের নামে ডিজিটাল ভোট কারচুপি ও প্রহসন হয়েছে।

প্রতিটি কেন্দ্রের সামনে আওয়ামী লীগের শতশত নেতাকর্মী অবস্থান করেছিল। আমরা এই নির্বাচন ঘৃনাভরে প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে রবিবার সকাল-সন্ধ্যা রাজধানীতে হরতাল পালন করা হবে।

এদিকে হরতাল প্রত্যাখ্যান করে যানবাহন চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

‘জনস্বার্থবিরোধী কর্মসূচি কঠোরভাবে প্রতিহত করা হবে’

প্রকাশিত : ১১:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০