১০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কহিদুল ইসলাম ওরফে তৌহিদুল (৪৩) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এসময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাইপগান, গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরের দিকে উপজেলার আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। কহিদুল ধাওয়া নশিপুর গ্রামের বাসিন্দা। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক। তারা পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পাই। তখন পুলিশের একটি বিশেষ টিম নিয়ে সেখানে যাই। এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়।

দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে তাদের নিজের গুলিতেই কহিদুল ইসলাম নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে বাকি সদস্যরা পালিয়ে গেলেও তাদের ছোড়া দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশের এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক পায়ে আঘাত পায়।

ঘটনাস্থল থেকে পাইপগান, দুটি গুলির খোসা, এক রাউন্ড তাজা গুলি, চাপাতিসহ ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।হাকিমপুর সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আখিউল ইসলাম জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে হাকিমপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ ১১টি মামলা ও ৬টি ওয়ারেন্ট রয়েছে।

আহত পুলিশ সদস্যদের দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসাধীন চলছে। তারা পায়ে আঘাত পেয়েছেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

প্রকাশিত : ১২:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০