০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসলেন মেয়ে

ফাইল ছবি

জামলপুরের মাদারগঞ্জে বাবা আব্দুর রহিমের লাশ বাড়িতে রেখে মেয়ে লাকিকে এসএসসি পরীক্ষার হলে বসতে হয়েছে।
রোববার পৌরশহরের বানিকুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম একই এলাকার বাসিন্দা। শনিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

লাকি উপজেলার খালেকননেছা একাডেমির শিক্ষার্থী। বাবার শোকবিহ্বল লাকি স্বজনদের অনুরোধে লাশ রেখেই বালিজুড়ী রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেন।

রওশন আরা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহ আলম জানান, লাকির পরীক্ষা ভালো হয়েছে। কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা তাকে সান্ত্বনা দিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসলেন মেয়ে

প্রকাশিত : ০৭:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০