০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

মুজিববর্ষের ম্যাচে ভারত পাঠাচ্ছে না কোহলিদের!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী মাসের ২১ ও ২২ তারিখে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। বিসিবির আয়োজনে ম্যাচ দুটি ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সে ম্যাচের এশিয়া একাদশের হয়ে ভারতীয় ক্রিকেটাররা খেলবেন বলে আগেই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারতের যেসব ক্রিকেটার এ ম্যাচে অংশ নেবেন তাদের নামও বিসিবির কাছে পাঠিয়ে দেয়া হয়েছিল। এরইমধ্যে বিসিবির পক্ষ থেকে ঘোষণা করা হয় দু’দলের স্কোয়াডও। সেখানে ভারত থেকে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, লোকেশ রাহুল, কুলদীপ যাদব ও রিশাব পান্টের নাম ছিলো।

কিন্তু হঠাৎ করেই বিসিসিআইয়ের বিপরীতমুখী সিদ্ধান্তে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিসিসিআই এর পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, এখনই বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি ম্যাচের জন্য ক্রিকেটারদের নাম পাঠাবে না তারা। টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড সফর সেরে দেশে ফেরার পর কাজের চাপ পর্যালোচনা করে তবেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

জানা গেছে, নিউজিল্যান্ড সফর শেষে ৬ মার্চ দেশে ফিরবে কোহলির দল। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ১২ মার্চ, ধর্মশালায়। ১৫ মার্চ লখনৌতে দ্বিতীয় ওয়ানডে ও কলকাতায় ১৮ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

এরপরই আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দেবেন ভারতীয় ক্রিকেটাররা। ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর। তার ১০ দিন আগে থেকে নিজ নিজ মাঠে প্রস্তুতি ক্যাম্প শুরু করতে চায় ফ্রাঞ্চাইজিগুলো। মুজিববর্ষের ম্যাচে দলে থাকা ক্রিকেটারদের ছাড়তে চাইছে না নিজ নিজ ফ্রাঞ্চাইজিগুলো। এই পরিস্থিতিতে বাংলাদেশে খেলার জন্য এশিয়া ও বিশ্ব একাদশের জন্য ক্রিকেটার ছাড়তে বিসিসিআইকে অসুবিধায় পড়তে হচ্ছে দাবি বোর্ডের। এর ফলে তারা নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চাইছে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

মুজিববর্ষের ম্যাচে ভারত পাঠাচ্ছে না কোহলিদের!

প্রকাশিত : ০২:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০