চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক ও কিশোরগ্যাং-এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
“মাদককে না বলুন, মাদক ব্যবসায়ীকে না বলুন”এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৬ নভেম্বর) জুমা’র নামাজের পর উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরিয়াদেরকুল এলাকায় সমাজের সর্বস্থরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ব্যবসায়ী ও সমাজসেবক সালাউদ্দিন চৌধুরী ভুট্টোর সভাপতিত্বে এবং জাবেদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিয়াদেরকুল বায়তুন-নূর জামে মসজিদের খতীব মুফতি মোহাম্মদ সায়েম, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইলিয়াছ, আব্দুর রহিম, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ সোয়াইব, মোহাম্মদ জিদান প্রমুখ।
এছাড়াও সমাজের বিভিন্ন গণমাণ্য ব্যক্তিবর্গরা এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের তরুণ ও যুবকদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং কিশোরগ্যাং-এর মতো অপরাধ জনিত কর্মকান্ড থেকে দূরে রাখতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেক অভিভাবকদের উচিৎ তাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে তা নিয়মিত খোঁজখবর রাখা। যেকোনো অপরাধীকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিকভাবে বয়কট করলে সমাজ থেকে অপরাধ নির্মূল হবে। মাদকবিরোধী এই সচেতনতামূলক আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন আয়োজকরা।
ডিএস./




















